পোস্টগুলি

মার্চ, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৩৯১ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (২৪)

ছবি
  ৩৯১ কেন আজ স্বামীজিকে নিয়ে  চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (২৪ ) ২১শে সেপ্টেম্বর,১৮৯৪ আমেরিকা থেকে লেখা  চিঠির ভাবার্থের অনুসরণে - স্বামীজীর এই চিঠিতে তাঁর ব্যক্তিগত মনোজগতের এক গভীর দ্বন্দ্ব ধরা পড়ে। নিজের ইচ্ছা-অনিচ্ছার দোলাচলে থেকেও তিনি তাঁর দৈনন্দিন কর্মযাত্রার খতিয়ান অকপটে প্রিয়জনদের সামনে তুলে ধরেছেন। সার্বজনীন ধর্মের আদর্শকে সামনে রেখে এবং নিজের কর্মধর্মকে যাত্রাপথের সারথি করে তিনি যে পথে এগিয়ে চলেছিলেন, সেই পথে সংগৃহীত অভিজ্ঞতাই এই চিঠির মূল সুর। মানুষের অস্তিত্বে দেহ ও মন—এই দুই শক্তির মধ্যে যে টানাপোড়েন, স্বামীজী তার বাস্তব অভিজ্ঞতা উপলব্ধি করেছিলেন। মন যেখানে কাজের জন্য দেহকে উন্মত্ত করে তোলে, সেখানে দেহ সব সময় সেই আহ্বানে সাড়া দিতে পারে না। এই অসামঞ্জস্য থেকেই ক্লান্তি জন্ম নেয়। দেহ ও মনের এই ব্যবধানই মানুষের বাস্তবতা। যতদিন এই দুইয়ের পৃথক অস্তিত্ব রয়েছে, ততদিনই মানুষের চোখের সামনে এই দৃশ্যমান পৃথিবীর অস্তিত্ব টিকে থাকে; আর যেদিন এই দুই সম্পূর্ণ একাত্ম হয়ে যাবে, সেদিনই মানুষের কাছে জগতের দৃশ্যপট মুছে যাবে—এ এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি। স্বামীজী অনুভব করেছিলেন,...

৩৯০ প্রশ্ন

ছবি
  ৩৯০ প্রশ্ন  সন্ধ্যা নামছে। গঙ্গার ধারে প্রাচীন অশ্বত্থতলায় গুরু ও শিষ্যের আসন। অনতিদূরে শ্মশানের ধোঁয়া উঠছে। ধুঁয়ার কুন্ডলীর সাথে তাল মিলিয়ে অন্তর থেকে উৎসারিত প্রশ্নের ঝড় শিষ্যের মনকে আন্দোলিত করে তুলছে। একান্ত আবেগে শিষ্য গুরুদেবকে প্রশ্ন করলো -" গুরুদেব ! শুধুমাত্র দেহ সম্বল তো মানুষ নয়  —এ কথা শুনেছি। কিন্তু দেহ ও মনকে   কেন  জড় বলা হয়? প্রাণহীন দেহকে কেন দৃশ্যমান পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়? আর দেহের অধিকারীকে কোন মানদণ্ডে অমরত্ব দেওয়া হয়? যদি সবার অন্তরে এক চৈতন্য থাকে, তবে কেউ সৃষ্টিকর্তা, কেউ ধ্বংসকারী—এই বৈষম্য কেন?" গুরু -   তোমার প্রশ্নগুলো নতুন নয়; অনন্ত কাল ধরে এই একই প্রশ্নের পুনারাবৃত্তি হয়ে আসছে আর একদিন এই প্রশ্ন  তুলেছিল এক কিশোর—নচিকেতা। সেই কাহিনী আছে ' কঠোপনিষদ -'এ। সে যমের কাছে জিজ্ঞাসা করেছিল—মৃত্যুর পর কী থাকে? শিষ্য - দেহ কেন জড়? গুরু - দেহ পঞ্চভূতের সমষ্টি—মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। এদের   নিজস্ব চেতনা নেই। যেমন মাটির তৈরি একটি প্রদীপ নিজে আলো দেয় না; তেল ও সলতে জ্বালালে সে আলোকিত হয়। তেমনি দেহ নিজে সচেতন নয়—চ...