(২০৯) বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা এবং সমকালীন ভারতবর্ষ
(২০৯) বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা এবং সমকালীন ভারতবর্ষ কবি নজরুলের এই কবিতাটি শুধু মাত্র একটা সময়কে প্রতিনিধিত্ব করেনা, সামগ্রিক প্রেক্ষাপটে তাকে জায়গা করে দিলে দেখা যায় যে সে কালকে অতিক্রম করে একটা প্রামাণ্য ঐতিহাসিক দলিলে পরিণত হয়েছে। আজকের এই ১২৫তম জন্মদিবসে সুযোগ খুঁজে পেলাম তাকে নতুনভাবে মূল্যায়ন করার। কবির এই উত্তরণটি খুব সহজে হয় নি। জীবনের আঁকেবাঁকে তাঁর দীর্ঘ পথ পরিক্রমা আর কঠিন বাস্তবকে অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করে জীবনে জীবন যোগকরা , নিঃসন্দেহে একটা কঠিনতম কাজ। সাধারণ মানুষের কথা বলতে গেলে এই যোগটা ভীষণ গুরুত্বপূর্ণ। নিত্যদিন সমাজের বহমান স্রোতে অবগাহন করে লদ্ধ অভিজ্ঞতা থেকে মানুষ জীবনকে চিনতে শেখে; একবার যদি সেই অন্তর্নিহিত সুরের ফল্গুধারার সাথে বাহিরের জগতের মেলবন্ধন ঘটে গেলে, সে সময়কে অতিক্রম করে অনন্তের সাথে মিলতে চায়। একধারে দেশমাতৃকা পরাধীনতার অন্ধকারে নিমজ্জমান এবং তার সাথে যুক্ত হয়েছিল সংকীর্ণ ধর্মান্ধতার বিষ, উভয়ের নাগপাশে গোটা সমাজটা আছন্ন। এমনিই এক সময় দীর্ঘ ৪ বছর ধরে সমগ্র বিশ্ব...