পোস্টগুলি

জুন, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৪১৪ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে -(২৯)

ছবি
    ৪১৪  কেন আজ স্বামীজিকে নিয়ে  চর্চা করার প্রয়োজনীয়তা আছে -(২৯ ) ৩রা জানুয়ারি'১৮৮৫। ৫৪১, ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো থেকে  প্রেরিত পত্রের   ভাবার্থের অনুসরণে -   সৃষ্টির ধর্ম হচ্ছে বিচিত্রতা - এক দিন তিনি  ছিলেন একা। তার মধ্যে ইচ্ছা সঞ্চারিত হলো  "আমি আজ থেকে বহু হবো" - এই তত্ত্বটা আমাদের বহু বেদের মুলে আছে। এক থেকে বহুত্বে পৌঁছাতে না পারলে সৃষ্টি প্রকাশমান  হয়ে ওঠে না।  তাহলে, এই বহুত্ব বা বিচিত্রটাই সৃষ্টির কারণরূপে বিদ্যমান। এই বিচিত্রতার স্থবিরতা সৃষ্টিকে বিলোপ করে দিতে পারে।   মানুষ যেমন এক থাকতে ভালোবাসেনা, ঠিক তেমনি ঈশ্বরও একা থাকতে কোন দিনও চাননি। এক থেকে বহু হবার পিছনে সেই ইচ্ছাটাই কাজ করে। বৈচিত্রময়  প্রকৃতি আর নানা রকমের মানুষ সঙ্গে ভিন্ন ভিন্ন  ভাষা ও রুচি - এসবই সেই একের খেলা।   উদাহরণস্বরূপ বলা যায় , এক সেই সমুদ্র, অথচ তার ঢেউ অসংখ্য। ঢেউগুলিকে আলাদা আলাদা মনে হলেও তারা সকলেই সমুদ্রেরই প্রকাশ। তেমনি জগতের নানা রূপ, নানা মানুষ, নানা ঘটনা— সবই সেই এক পরম সত্তার প্রকাশ বা “খেলা”। এ যেন আম...

৪১৩ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে -(২৮)

ছবি
  ৪১৩  কেন আজ স্বামীজিকে নিয়ে  চর্চা করার প্রয়োজনীয়তা আছে -(২৮ ) ১৮ই নভেম্বর' ১৮৯৪ , নিউয়র্ক থেকে  প্রেরিত পত্রের   ভাবার্থের অনুসরণে -   প্রেমই জীবন -দ্বেষই মৃত্যু-চেতনা, সমাজ ও মানুষের মুক্তির দর্শন  এই বিশ্ব প্রকৃতির ইতিহাস মূলত দুটি বিপরীত শক্তির ইতিহাস, মানুষের ইতিহাসের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি। যেমন এর একদিকে আছে প্রেম, ঐক্য, বিস্তার আর অন্যদিকে আছে দ্বেষ,বিভাজন ও সংকোচন। সভ্যতার গতিপথ নির্ধারিত হয়েছে এই দুই শক্তির ধারাবাহিক সংঘর্ষের মধ্যে দিয়ে।  তাই স্বামীজী বলেন , "প্ৰেমই জীবন, দ্বেষই মৃত্যু।" আসলে এটা নিছক কোন জ্ঞানগর্ভ  উপদেশ নয় বরং তিনি মানব অস্তিত্বের এক গভীর দার্শনিক সত্যকে প্রকাশ  করেছিলেন এই চিঠিতে।  জড়ের সাথে চৈতন্যের গুনগত পার্থ্ক্য  চেতনা নেই বলে সেই জগতকে  জড় জগৎ বলা হয়।  জড় জগতে ভিন্ন ভিন্ন বস্তুর ভিন্ন ভিন্ন ক্রিয়া আছে। বস্তু ধর্ম অনুযায়ী এক বস্তু অপর বস্তুর সাথে মিলিত হতে পারেনা, তাই তারা আলাদা সত্ত্বা হিসাবে এই পৃথিবীতে পরিচিত। এর পশ্চাতের কারণ হচ্ছে চৈতন্যের অভাব। অথচ , এই বিশ্ব চরাচরে ...