৪৪৩ স্পর্ধা-আস্পর্ধা (ধারাবাহিক -২২ তম পর্ব )
৪৪৩ স্পর্ধা-আস্পর্ধা (ধারাবাহিক -২২ তম পর্ব ) ( বাস্তবের উপর দাঁড়িয়ে একটা ধারাবাহিক রচনা যা অতীত - বর্তমানে আর আগামীর আশঙ্কাকে উস্কে দেয় ) গত সংখ্যায় যা আছে -- রাজারা যখন যুদ্ধ বৃত্তিতে মগ্ন তখন পুরোহিতরা নিত্য নতুন যজ্ঞের পরিকল্পনায় বিভোর। যুদ্ধে জয়ী হলে রাজার সম্পদ বৃদ্ধি হতো, সেই সঙ্গে উপার্জিত সম্পদ থেকে খানিকটা অংশ বেশ বুদ্ধি খাটিয়ে পুরোহিতরা যজ্ঞনুষ্ঠানের নামে নিজেদের হিত সাধন করতো। যজুর্বেদে এর বহু উদাহরণ পাওয়া যায়। জাতিভেদ ও ধর্মচারণ এই দুইয়ের সম্মিলিত মেলবন্ধনে পরবর্তী বৈদিক যুগে ধর্মচারণ এক নতুন মাত্রা যোগ করেছে। ২২ তম পর্ব ........ সামাজিক স্মৃতিই ইতিহাসের প্রথম খাতা। সেখানে কালি দিয়ে লেখা থাকে না মানুষের জীবন; লেখা থাকে মানুষের মনে। এক প্রজন্মের দেখা, আর-এক প্রজন্মের শোনা, তার পরের প্রজন্মের বিশ্বাস—এইভাবেই স্মৃতির শরীর বদলাতে বদলাতে একদিন তার নাম হয় ইতিহাস। বৈদিক সমাজের আনাচে-কানাচে ঘটে যাওয়া কত ঘটনার ছায়া যেন পরবর্তী কালের মহাভারতের সমাজে এসে পড়েছে। আবার মহাভারতের সেই...