পোস্টগুলি

ujaan

৪৫৫ বাংলার ভক্তি আন্দোলনের ধারা (১)

ছবি
৪৫৫ বাংলার ভক্তি আন্দোলনের ধারা (১)  খোঁজ মানুষ তাকেই করে যেটা তার কাছে নেই। যে ক্রমনিম্নমান ভক্তির গতিতে আতঙ্কিত মানুষ আজ তাকেই খুঁজে বেড়াচ্ছে। ধর্মের সাথে ভক্তির নিবিড় যোগাযোগ , একে অন্যের পরিপূরক বলা যেতে পারে। মানুষের সেই চাওয়া পাওয়ার পরিমাপ করতে এই কাহিনীর সূত্রপাত।  মানুষের অনুভূতির বিবর্তনের একটা সুদীর্ঘ ইতিহাস আছে, যার অনেকটাই ধর্মের হাত ধরে এসেছে।  ধৰ্ম থেকে এসেছে ভক্তি। আর  অনুভূতিই ভক্তিকে হৃদয়ে স্থান করে দেয়।  ধর্ম পালনের ঘনঘটায় ক্লান্ত মানুষ সহজ পথের অনুসন্ধান দীর্ঘ দিন ধরে করে আসছিলো। অবশেষে 'সহজিয়া' নাম নিয়ে এক বিশেষ ধর্ম সম্প্রদায়ের  সৃষ্টি হলো।  সময়কালটা ছিল সপ্তম-অষ্টম শতাব্দীতে। যার  আদি নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। পরবর্তী সময়ে ১৪শ শতকে বড়  চন্ডীদাসের রচনায় পাওয়া যায়।  সেই সহজিয়া থেকে শ্রীচৈতন্য, বৈষ্ণব পদাবলী থেকে বাউল- এই ভাবেই  বাংলার ভক্তি আন্দোলন এগিয়ে যায়। বাংলার ধর্মের ইতিহাসটা সমৃদ্ধ হয়েছে বহু উৎসমূল থেকে।  বৌদ্ধধর্ম, তন্ত্র, নাথ-যোগ, শাক্তধারা, বৈষ্ণবধর্ম, সুফি সাধনা এবং বাংলার নিজস্ব লোকবিশ্বাস—এই স...

৪৫৪ অসমাপ্ত প্রেম আর একটা রাতের নিষিদ্ধতা

ছবি
  ৪৫৪   অসমাপ্ত প্রেম আর একটা রাতের নিষিদ্ধতা   "যে প্রেম সম্মুখ পানে, চলিতে চালাতে নাহি জানে" -শাহজাহানের সেই অসম্পূর্ন প্রেমের ঘ্রান নিতে সুদূর কলকাতা থেকে আরেক অসম্পূর্ন প্রেমের স্বাদে অভিজ্ঞ  প্রেমিক অনিমেষ  আগ্রায় এসে উপস্থিত।  যাকে জীবনের প্রথম আলোয় দেখা প্রেমের বর্ণ যতটা উজ্জ্বল দেখায় আবার পড়ন্ত বেলায় ঠিক ততটা মলিন, হয়তো বা জীবনের সংঘর্ষে দৃষ্টির হেরফের ঘটে যায়।   ঠিক তাজমহলকে দিনের আলোয় যতটা সুন্দর লাগে, বিকেলের শেষ রোদে তার চেয়ে অনেক বেশি বিষণ্ণ লাগে। অনিমেষের অবশ্য সৌন্দর্য দেখার বয়স পেরিয়ে গেছে বলে মনে হয়। অন্তত নিজের সম্পর্কে তার ধারণা তাই। ছাপ্পান্ন বছর বয়সে মানুষের চোখে আর নতুন করে স্বপ্ন জন্মায় না। পুরোনো স্বপ্নগুলোই বরং মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে দেয়। সে মার্বেলের মেঝেতে দাঁড়িয়ে দূরের গম্বুজটার দিকে তাকিয়ে ছিল। অক্টোবরের হালকা রোদ, যমুনার দিক থেকে উঠে আসা শুকনো বাতাস, চারদিকে দেশি-বিদেশি পর্যটকের ভিড়। কেউ ছবি তুলছে, কেউ গাইডের কথা শুনছে, কেউ প্রেমিকের কাঁধে মাথা রেখে বাস্তবের যন্ত্রনা থেকে নিজেকে দূরে রাখার ব্যর্থ চেষ্ট...