পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৪১২ অদৃশ্য বস্তুর সন্ধানে

ছবি
 ৪১২  অদৃশ্য বস্তুর  সন্ধানে মানুষের চরিত্র বড় বিচিত্র। যা আছে, তা নিয়ে তার বিশেষ উৎসাহ নেই; যা নেই, তা নিয়েই তার যত মাথাব্যথা। আলমারিতে দশখানা জামা ঝুলছে, কিন্তু তার নজর থাকবে এগারো নম্বর জামাটির দিকে, যেটা এখনো কেনা হয়নি। সংসারে সুখ আছে, শান্তি আছে, বাজারে আলু-পটলও আছে—তবু মানুষ জিজ্ঞাসা করবে, "আচ্ছা, এর পরে কি আছে?" এই "এর পরে কি আছে?" প্রশ্নটাই সভ্যতার আসল ইঞ্জিন। না হলে মানুষ গুহা থেকে বেরোত না, সমুদ্রে নামত না, আকাশে উড়ত না, এমনকি প্রতিবেশীর বারান্দার দিকেও উঁকি মারত না। বস্তুত, অজানার প্রতি আকর্ষণ মানুষের জন্মগত। নারী পুরুষকে বোঝার চেষ্টা করে, পুরুষ নারীকে। বিবাহের পঁচিশ বছর পরেও উভয়পক্ষেরই মনে হয়, "লোকটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না!" সুতরাং যে প্রাণী নিজের জীবনসঙ্গীকেই পুরোপুরি বুঝতে পারে না, সে যে মহাবিশ্বের অদৃশ্য রহস্যের পিছনে ছুটবে, তাতে আশ্চর্যের কিছু নেই। বিজ্ঞানীরাও সেই কাজটাই করছেন। তারা আকাশের দিকে তাকিয়ে দেখলেন, তারাগুলো এমনভাবে ঘুরছে, যেন কোথাও একটা অদৃশ্য গুদামঘর আছে। হিসাব মেলাতে গিয়ে দেখা গেল, দৃশ্যমান পদার্থ দিয়ে ব্যাপারটা ঠিক বোঝানো য...

৪১১ সহ্য ও অসহ্যের সংঘাত

ছবি
 ৪১১ সহ্য ও অসহ্যের সংঘাত  (সাম্প্রতিক পশ্চিম বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের উপর আলোকপাত ) সহ্য ও অসহ্য- এই শব্দ দুটিকে নিরীহ মনে করার কোনো কারণ নেই। সামাজিক, রাজনৈতিক জীবনে এর ব্যাপক প্রভাব। আমি ব্যক্তিগতভাবে মনে করি,  বস্তু জগতে সৃষ্টি ও ধ্বংসের পিছনে সে অন্যতম কারণ হিসাবে বিদ্যমান। সহ্য ও অসহ্যের সংঘাতে সহ্য বারবার পরাজিত হয় কেন? সেই কারণ খুঁজতেই আজকের এই পৰ্য্যালোচনা।  সহ্য ও অসহ্যকে যদি আমরা একটা অনুভূতির মাত্রা ধরি এবং বিশেষ বিশেষ সময় ও পরিবেশে সে অন্তরস্থ গহ্বর থেকে বেরিয়ে এসে তার প্রতিক্রিয়া জানায় আর সেটাই কার্য্য হিসাবে প্রতিপন্ন হয়। সেই কার্য্যের গ্রহণ যোগ্যতা ব্যক্তিবিশেষে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। তখন প্রতিক্রিয়া পুনরায় ব্যক্তিবিশেষের সহ্য ও অসহ্যের কারণ হিসাবে প্রতিপন্ন হয়ে থাকে। এই ভাবেই এই ক্রিয়াটা একটা অসুখকর পরিস্থিতির সৃষ্টি করে থাকে।  এবার আমরা যদি এর পশ্চাতের কারণ অনুসন্ধানে ব্রতী হই, তবে তাকে নিয়ন্ত্রণ করা  সহজ হতে পারে।  সহ্য ও অসহ্যের দার্শনিক ব্যাখ্যা- যদি আমরা এইভাবে ধরি - সহ্য ও অসহ্য অস্তিত্বের দ্বৈত গতি।  “সহ্য” মানে...