৩৬৬ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১৩)
৩৬৬ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১৩ ) যদি একমত হন, তবে বেশী বেশী করে সবার কাছে শেয়ার করু ন স্বামীজীর পত্রাবলী থেকে উদ্ধৃত ১৮৯৪ সালে লেখা একটি পত্রের ছায়া অবলম্বনে - ধর্ম , পবিত্রতা ও আধুনিক ভারতের সংকট স্বামীজীর পত্রগুলি যেন কালকে অতিক্রম করে অনন্তে মিশে গিয়ে তাঁর বাস্তবতা ও প্রাসঙ্গিকতাকে বারবার পাঠককে মনে করাচ্ছে। সত্যিই আজ ভারতবর্ষে ধর্মের উপস্থিতি আজ প্রশ্নের মুখে। এই প্রশ্ন নতুন নয়—স্বামী বিবেকানন্দ এক শতাব্দীরও আগে তীব্র ভাষায় জিজ্ঞাসা করেছিলেন, “ ধর্ম কি আর ভারতে আছে ? ” আজ সেই প্রশ্ন আরও গভীর ও অস্বস্তিকর হয়ে উঠেছে। কারণ ধর্ম আছে সর্বত্র, কিন্তু ধার্মিকতার অভাব স্পষ্ট। ভারতের ধর্মচর্চার মূল ধারাগুলি—জ্ঞানমার্গ, ভক্তিমার্গ ও যোগমার্গ—একসময় মানবমুক্তির পথ দেখিয়েছিল। কিন্তু বিবেকানন্দ যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তা আজ বাস্তব। এই পথগুলো বহুক্ষেত্রে সমাজের দায় এড়িয়ে আত্মরক্ষার কৌশলে পরিণত হয়েছে। জ্ঞান হয়েছে তত্ত্বকথা, ভক্তি হয়েছে আবেগের প্রদর্শনী, আর যোগ হয়েছে একান্তে আত্মকেন্দ্রিকতা। সমাজ, মানুষ...

মন্তব্যসমূহ