৩১৯ পরিবর্তনের পরিবর্তন-- দ্বিতীয় খন্ড

 ৩১৯  পরিবর্তনের পরিবর্তন-- দ্বিতীয়  খন্ড 


(একটি  সময়োপযোগী  বিশ্লেষণধর্মী রচনা )  


সোভিয়েত ইউনিয়নের পতন আর বামপন্থী অরিন্দমের আত্মবিশ্লেষেণ - প্রথম খন্ডের পর ,,,,,,,,,,

একের পর এক ছবি অরিন্দমের মনের পর্দায় ভেসে আসছে। ঘরের মধ্যে এক আশ্চর্য নীরবতা। বাইরে থেকে একটা শব দেহ নিয়ে পদযাত্রার মধ্যে মধ্যে "বল হরি হরিবোল " শব্দ ভেসে এলো। 

তখনিই ভেজানো দরজা ঠেলে প্রবাল ঘরে  ঢুকলো -

একসময়ে  অরিন্দমবাবুর ছাত্র, বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন আপাত উত্তেজনা  তাকে স্পর্শ করতে  পারেনা। 
অরিন্দমবাবু আর নিজের অনুসন্ধিৎসাকে আটকে রাখতে পারলেন না। " এস প্রবাল, আলোচনাটা যেন তোমার পথ চেয়ে বসে ছিল। "
প্রবাল ধীরে ধীরে জানালার ধরে গিয়ে দাঁড়ালো, দক্ষিণের জানলা দিয়ে একটা মিষ্টি হওয়া যেন পথশ্রমে ক্লান্ত প্রবালের শরীরটাকে যেন  জুড়িয়ে দিল। " এর পরে কি ? এই প্রশ্ন তো কালের প্রশ্ন আর পরিবর্তন তো তারই একটা অংশ মাত্র । কাউকে স্থায়িত্বের অংশীদার করতে গেলে তো পৃথিবীই থমকে যাবে; বাহ্যিক পৃথিবীতে  পরিবর্তন একটা অবিশ্যম্ভাবী পরিণতি। কারণ সেটি বস্তু জগতের নিয়ম। ইতিহাসের নিজস্ব কোন চেতন নেই, আছে শুধু মানুষের চেতন আর এই চেতনায় পরিবর্তন ঘটায়। এই চেতনের নিবাস মানুষের অন্তরে। "

কথার মাঝখানে সুচেতা বলে উঠলো, প্রবালদা, তুমি বললে ইতিহাসের বাইরে অথচ হৃদয়ের অন্তঃস্থলে, এর মধ্যে সমাজতন্ত্র ভেঙে পড়ার আসল কারণ কোনটি?

প্রবাল একটু চুপ করে জানালার বাইরের দিকে তাকালো। 

প্রবাল বলল -" আচ্ছা তুমি রাষ্ট্র বলতে কি বোঝাও ?  সে তো মন্দিরের একটা কাঠামো ছাড়া কিছু নয়।  তার আসল দেবতা হচ্ছে মানুষ। সেখানে শাসকও একটা অর্নামেন্টাল পদ পিছনে কলকাঠি নাড়ছে সেই মানুষ।  আচ্ছা ! বলতো মানুষের মনের কি  কোন পরিবর্তন হয়েছে ? আসলে, মানুষ কালও যেমন ছিল আজও তেমন আছে। "

রূপম বেশ কৌতূহলী হয়ে উঠলো।  মনে হচ্ছে, তার ভাবনার প্রতিধ্বনি প্রবালদার  কথায় ধ্বনিত হচ্ছে। তাও সে একটু বাজিয়ে নিতে চাইলো। 
আচ্ছা প্রবালদা, " সমাজতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন বেড়েছিল, শিক্ষার দ্বার সবার জন্য  উন্মোচিত হয়েছিল, বেকারত্ব দূরীকরণ হয়েছিল- এসবই তো পরিবর্তন। "

অরিন্দমবাবু অনেক্ষন, চুপচাপ বসে বর্তমান প্রজন্মের কথাগুলি মনযোগ দিয়ে শুনছিলেন , রূপমের কথার পরিপেক্ষিতে বললেন, " এইসবই বাইরের সাফল্য, যাকে গাণিতিক সংখ্যা দিয়ে  বিচার করা যায় কিন্তু  ভিতরে ভিতরে কি হয়েছিল, তাকে  কিভাবে বিচার করা যায় ? যেমন সৌভ্রাতৃত্ব কি প্রতিষ্ঠিত হয়েছিল, পারস্পরিক  হিংসা-দ্বেষ কি দূর হয়েছিল, নারীকে কি যথাযথ মর্যাদার আসনে বসানো  হয়েছিল ? এই প্রশ্নের উত্তরগুলি কি পার্টির একনায়কত্ব, শাসকের চোখ রাঙানি আর আমলাতন্ত্রের হিসাবের খাতায় আড়াল করে, সবই আগের মতো চলছিল। "

সুচেতা মাথাটা নিচু করে বলল -" তাহলে বাবা, আপনি কি বলতে চাইছেন, রাজনৈতিক বিপ্লব সংগঠিত হয়েছিল কিন্তু মানুষের মনোজগতের পরিবর্তনের জন্য যে সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হবার বিশেষ দরকার ছিল, সেটি আর হয়নি।"

অরিন্দম ঘাড়টি হেলিয়ে সম্মতি জানালো। 

ক্রমশঃ 

তারিখ ২০/০৮/২৫ 
ভালো লাগলে পরিচিতদের কাছে  শেয়ার করুন। খারাপ লাগলে ইগনোর করুন।
rabinujaan.blogspot.com ক্লিক করে যে কোন সার্চ ইঞ্জিন থেকে অন্যান্য ব্লগগুলি পড়া যাবে


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩৬৬ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১৩)

৩৬৪ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১১)

৩৬৫ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১২)