৩৮১ “মৌলবাদীর খোঁজে বাপু”
৩৮১ “মৌলবাদীর খোঁজে বাপু”
বাপু একদিন ঠিক করলেন—এই পৃথিবীতে “মৌলবাদী” কাকে বলে, তার হদিস না পেলে আর শান্তি নেই। কারণ চারদিকে শুধু অভিযোগ—“ওই লোকটা মৌলবাদী”, “ওই দলটা সাম্প্রদায়িক”, “ওই মতবাদটা বিপজ্জনক”! বাপু ভাবলেন, এত মৌলবাদী যদি থাকে, তবে নিশ্চয়ই কোথাও না কোথাও মৌলবাদীদের একটা ইউনিয়ন অফিস আছে—সেখানে গিয়ে খোঁজ নিলেই সব পরিষ্কার।
প্রথমে বাপু গেলেন ধর্মপাড়ায়। সেখানে এক ভদ্রলোক খুব গম্ভীর মুখে বললেন, “আমাদের ধর্মই শেষ কথা। বাকি সব ভ্রান্ত।” বাপু খাতায় টুকে নিলেন—ধর্মীয় মৌলবাদ: উপস্থিত।
তারপর বাপু ঢুঁ মারলেন বর্ণপাড়ায়। সেখানে এক দাদা বললেন, “আমাদের বংশই শ্রেষ্ঠ, বাকি সব নিম্নমানের।” বাপু আবার লিখলেন—বর্ণ মৌলবাদ: উপস্থিত।
এরপর বাপু হাজির হলেন শ্রেণীপাড়ায়। সেখানে লাল পতাকা উড়ছে, স্লোগান—“দুনিয়ার সর্বহারা এক হও!” এক নেতা বললেন, “আমরা শুধু শ্রমিক শ্রেণীর পক্ষেই।” বাপু খাতায় লিখলেন—শ্রেণী মৌলবাদ: সম্ভাব্য উপস্থিত।
মন্তব্যসমূহ