৩৬০ নব আঙ্গিকে মহাভারত ( ৩য় পর্ব )
৩৬০ নব আঙ্গিকে মহাভারত ( ৩য় পর্ব ) দ্বিতীয় পর্বে--- বিশ্ব জুড়ে মানুষের লোভ, হিংসার প্রভাবে কিছু মানুষ সভ্যতাকে ক্রমান্বয়ে কলুষিত করে ক্রমেই পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে সমগ্র মানবজাতির প্রতিনিধি হয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের বাতিটা প্রজ্জলিত করার দ্বায়িত্ব মানুষই নিয়ে থাকে। এখন দেখার সেই আলো কতদূর পৌঁছাল আর সেই আগুনে মিথ্যাকে পিছনে ফেলে কিভাবে সমাজে সত্য প্রতিষ্ঠিত হলো। তার পর.............. কৃষ্ণের পুনরাগমন Krish-AI সক্রিয় হলো। তার স্ক্রিনে লেখা উঠল — “দ্রৌপদী, তারা তোমার শরীরকে আক্রমণ করছে, কারণ তোমার মনের সত্যকে তারা ভয় পায়। যুদ্ধ করো, কিন্তু প্রতিশোধ নয়—সত্যের প্রকাশই তোমার অস্ত্র।” দ্রৌপদী পড়ে হাসল। অর্জুনের দিকে তাকিয়ে বলল, “যারা আমাকে উলঙ্গ করেছে, এখন আমিই তাদের মিথ্যার পোশাক খুলব।” নীরব ভীষ্ম এই পুরো ঘটনার সাক্ষী ছিলেন এক বৃদ্ধ বিচারপতি— বিষ্ণু ভট্টাচার্য , যাকে সবাই সম্মানের সঙ্গে “ভীষ্ম” বলে ডাকে। তিনি জানতেন, অন্যায় হচ্ছে। তবু চুপ। কারণ তাঁর “বস্...