পোস্টগুলি

66 মহাভারতের যাজ্ঞসেনী -চতুর্থ পর্ব

ছবি
  মহাভারতের যাজ্ঞসেনী -চতুর্থ পর্ব                                                                                                                          অগ্নি দেবতা   দেখা বা শোনার ক্ষেত্রে বিষয়বস্তুর গ্রহণ যোগ্যতার বা বিচার বিশ্লেষণের মধ্যে যদি যুক্তি ও অনুভূতি না থাকে তাহলে পাঠক হয়ত মেনে নেবেন না,  কিন্তু মানিয়ে নেবেন। সাহিত্যে অতিব্যঞ্জনা থাকবেই আর তা যদি মহাকাব্য   হয় তাহলে তো কথাই নেই কিন্তু তার পাশাপাশি পাঠকের বাস্তববোধের সীমারেখার বাইরে কোন ঘটনা প্রবাহ  চলে গেলে, পাঠকের  অন্বেষণ জারি থাকবে তার পিছনে সঠিক যুক্তি বা ব্যাখ্যা  খোঁজার। আবার, মানব সভ্যতার ইতিহাসে বহু ঘটনা আছে, যা থেকে  অলৌকিকতার জন্ম নেয় কিন্তু হয়ত বাস্তবে তা আ...

65 মহাভারতের যাজ্ঞসেনী -তৃতীয় পর্ব

ছবি
  মহাভারতের যাজ্ঞসেনী -তৃতীয় পর্ব  অগ্নি দেবতার প্রতিমূর্তি   ( যজ্ঞের বেদীর আগুন থেকে যাজ্ঞসেনীর জন্ম  দ্বিতীয়   পর্বের  সূত্র ধরে -   অগ্নির বৈচিত্রতা )   অগ্নির বৈচিত্রতার  প্রসঙ্গে  বর্তমানের বিশ্লেষকরা যে সমস্ত তৎকালীন সাহিত্য (বেদ) , ধর্মপুস্তককে আশ্রয় করে তাদের তথ্য নির্ভর    বর্ণনার অবতারণা করেছেন, তার  আলোকে সংক্ষিপ্তসারে এখানে সেটি পরিবেশন করার চেষ্টা করা হয়েছে।  ভাবনার বিবর্তন : বেদের যুগে অগ্নি একাধারে স্বর্গের দেবতা এবং মর্ত্যে যজ্ঞের    পুরোহিত। পুরোহিত ছাড়া কোন কাজই সম্পাদন হতো না।  নিত্যদিন যিনি পূজা যাগযজ্ঞ করেন তিনি পুরোহিত নামে পরিচিত  আবার বিশেষ দিনে যিনি যজ্ঞে আহুতি দেন তাঁকে ঋত্বিক নামে ভূষিত করা হয়। ধীরে ধীরে যজ্ঞে একমাত্র "অগ্নিই শ্রেষ্ঠ " সেই ভাবটা সরে গিয়ে দেবী দূর্গা, মা চন্ডী, মা কালীর ক্ষেত্রে লক্ষণীয় হয়ে উঠে তাদের শ্রেষ্ঠতার  প্রদর্শনের ।   গীতার দশম অধ্যায় স্বয়ং শ্রী কৃষ্ণ বলেছেন, যাবতীয় বস্তু এই বিশ্ব ব্রম্মান্ডে আছে তার মধ্য...

64 মহাভারতের যাজ্ঞসেনী - দ্বিতীয় পর্ব

ছবি
     মহাভারতের যাজ্ঞসেনী -  দ্বিতীয়  পর্ব  মহাভারতের প্রথমপর্বে পাঠক দেখেছেন যে , পৃথা প্রশ্নাতীতভাবে নায়িকার স্থান অধিকার করে  নিয়ে ছিলেন। সামনে দাঁড়িয়ে থেকে পাঁচ পুত্রদের নেতৃত্ব ও  সংস্কার দিয়ে এসেছেন,  আবার যখন অপর এক ব্যক্তিত্ব সম্পন্না নারী যাজ্ঞসেনী পান্ডবদের বধূ হিসাবে পৃথার সংসারে যখন এলো, তখন তথাকথিত  শ্বাশুড়ি সুলভ চরিত্রে অবতীর্ণা না হয়ে অত্যন্ত বিচক্ষণ নারী হিসাবে পাণ্ডব পরিবারের  সংসারের চাবিটা তার হাতে তুলে দিল। একই পদে একই ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে আসীন হয়ে থাকে এবং তাকে রিপ্লেস করার মতো পার্সোনালিটি যদি সংসার নামক প্রতিষ্ঠানে তৈরি না হয়; তাহলে মর্ডার্ন ম্যানেজমেন্টের কনসেপ্ট অনুযায়ী সেই সংগঠনটি কখন ডায়নামিক ম্যানেজমেন্ট হয়ে উঠেনা আর  সেই পরিচালকমন্ডলীর গতিশীলতাই  সংগঠনকে সাফল্যের চূড়ান্ত শিখরে নিয়ে যায়। যাইহোক, মনস্বিনী পৃথা এই নতুনের আগমন আর পুরাতনের নির্গমন, এই প্রাকৃতিক সৃষ্টির প্রক্রিয়ার বাস্তব  ধারাকে যথেষ্ট মর্যাদা দিয়ে নবীনা যাজ্ঞসেনীকে  তাঁর উপযুক্ত আসনটি ...

63 মহাভারতের যাজ্ঞসেনী - প্রথম পর্ব

ছবি
   63   মহাভারতের যাজ্ঞসেনী -  প্রথম পর্ব  যাজ্ঞসেনীসহ পঞ্চপাণ্ডব   যাজ্ঞসেনীর জন্মলগ্নে মহাভারত এমন এক পর্য্যায়ে পৌঁছে গিয়েছিল যে মহামতি ব্যাসদেব মহাভারতের অন্যান্য সহনায়িকাদের ন্যায় তার শৈশব থেকে প্রাক যৌবন পর্য্যন্ত একেবারে স্কিপ করে যজ্ঞের অগ্নি থেকে তার আবির্ভাব ঘটিয়ে পাঠকের সামনে নিয়ে উপস্থিত করেছিল।  অবশ্য রিসার্চ পেপারগুলির ক্ষেত্রে যেমন রেফারেন্স বুকের ব্যবহার সুবিদিত ঠিক তেমনি সেই সময়ে সাপোর্টিং বুক হিসাবে  বহু পুরান রচনা করতে হয়েছিল। যেখানে সন্ধান করলে পাঠক তার উত্তর খুঁজে পাবেন। অবশ্য বর্তমানের পটভূমিতে পাঠকের বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নের উত্তর দেবার দায় মহাভারতের কবির নেই।  কাব্যে যদি কিছু ব্যঞ্জনা না থাকে তাহলে স্টিল ছবি দেখে মন ভরাতে হবে।   মহাকাব্য রচনার মূল উদ্দেশ্য বেদের  নির্যাসকে  সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার আর পুরাণের  লক্ষ্য হল ধর্মকে গল্পের অবতারণা এবং  সরলীকরণ করে তার পরিণতি সমাজের সামনে  তুলে ধরা। খুব প্রাসঙ্গিকভাবে বেদের যুগের যজ্ঞ এবং...

উজানের পথে - ২য় পর্ব

ছবি
 উজানের পথে  - ২য়  পর্ব  (উজানের সাথে ১থম পর্বের পর ) সময়ের হাত ধরে জীবন একে একে শৈশব থেকে প্রৌঢ়ত্বের অস্তিত্ব ঘুচিয়ে বার্ধক্যের দিকে অগ্রসর হয়। যৌবনের না হেরে যাবার মানসিকতা একসময়ে মন  থেকে অন্তর্হিত হয়, তার পরিবর্তে মনের সেই খালি জায়গাটা দখল করে নেয়  মৃত্যুর চিন্তা,   আর তার সাথে যদি সেই দিনগুলিতে  আর্থিক সুস্থিতি না থাকে, তাহলে তো  অর্ধেক জীবনীশক্তি কোথায় যেন হারিয়ে যায়। খরার দিনে চাষী যেমন আকাশ পানে মেঘের প্রতিশ্রুতি খুঁজে বেড়ায় আর এক টুকরো কালো  মেঘের ঝলক তাদের মনে সহস্র আশার আলো সঞ্চারিত করে। অশোক আর স্বাতীর জীবনের আকাশে আজ সেই কালো মেঘ দেখবার আশায় ভীষণ চঞ্চল আর সেই সঞ্চারিত কালো  মেঘের রূপকার তার একমাত্র বিবাহিত এবং প্রতিষ্ঠিতা কন্যা  ঈশিতা। জীবনের হিসাবের খাতায় প্রতিদান বলে একটা কলাম নিজেদের অজান্তে পরিপূর্ণ হয়।  আশার উপর ভিত্তি করে তার জন্ম  আর প্রয়োজনের বাস্তবতার  উপর নির্ভর  করে তার প্রকাশ ।  বার্ধক্যকালীন অবস্থায় পিতামাতার   কিছু অপ্রকাশিত  দ...

উজানের পথে - প্রথম পর্ব

ছবি
উজানের পথে - প্রথম পর্ব  ব্লগ সম্পর্কিত  ধারণা সময়ের সাথে সাথে তার চরিত্রগত পরিবর্তন ঘটিয়ে ব্যক্তিগত দিনলিপি থেকে সামাজিক, রাজনৈতিক ঘটনাবলির থেকে আরো কিছুকে সঙ্গে করে এক  অনলাইন গণমাধ্যম হিসাবে পরিচিত হয়েছে। ব্লগার বা ব্লগ লেখকের সাথে পাঠকের এক মত বিনিময়ের মাধ্যম হিসাবে এই প্লাটফর্মকে ব্যবহার করা যেতে পারে, তার জন্য কমেন্ট বক্সে পাঠক তার মতামত জানাতে পারেন।  এই  সংসারে  যা শুধুমাত্র পরিবারের মধ্যে যা  আবদ্ধ বলে মনে হয়, সেখানেও সম্পর্কের টানা পোড়ানে বহু না বলা কথা শুধুমাত্র উপযুক্ত পরিবেশ না পেয়ে সঠিক স্থানে প্রকাশ করা যায়না, সে না বলা বাণী ( সেটা স্ত্রীর স্বামীর কাছে, স্বামীর স্ত্রীর কাছে, পিতামাতার সন্তানের কাছে বা সন্তানের পিতামাতার কাছে, অফিস কাচারীতে বসের কাছে বা মালিকের শ্রমিকের    কাছে, ক্যাডারের নেতার কাছে হোতে পারে ) মাঝে মাঝে অম্বলের ঢেকুরের মতো মনের অলিতে গলিতে ঘুরে বেড়ায় আর তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে শরীর ও মন উভয়কে ক্লান্ত আর অসুস্থ করে তোলে। সেই সব আমাদের মতো মানুষের না বলার জায়গা  উজান  ( ...

আমি মহাভারতের পৃথা -সপ্তদশ পর্ব

ছবি
 আমি মহাভারতের পৃথা -সপ্তদশ পর্ব  সৃষ্টির প্রারম্ভ থেকে নারী তার দেহ ও  মন  দিয়ে যে প্রাণের স্পন্দনকে  বহন করে, আবার  তাকে প্রতিপালন করে সেই প্রাণকে পূর্ণতায় প্রকাশিত করে আসছে। যে শক্তির বলে সে এই সৃষ্টির কাজটা করেছে, সেই শক্তিই হচ্ছে  আদ্যাশক্তি।   শিবরূপী ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আছে একহাতে সৃষ্টির প্রতীক আর অন্য হাতে ধংসের প্রতীক, আর সেই সৃষ্টি আর ধংসের প্রতিরূপ কালী মূর্তি, সেও নারী শক্তি।  সূর্যকে কেন্দ্র করে তার চারপাশের গ্রহরা আবর্তিত হয়, ঠিক তেমনি সমাজ-সংসারে নারীকেই কেন্দ্র করে পরিবারের অন্যান্য মানুষদের নিয়ে  সামাজিক বলয় গড়ে উঠে । পুরুষ যেখানে মুক্ত বিহঙ্গ, নারী সেখানে ক্লান্ত বিহঙ্গের আশ্রয় নীড়। আবার পুরুষ যেখানে মুক্ত পাখিকে বলপূর্বক খাঁচায় পুরে গর্ব অনুভব করে, সেখানে পুরুষ জানেই না যে নারী স্বভাবগতভাবেই তার মধ্যেই বাঁধন মানার প্রবণতা আছে। পুরুষের বাহ্যিক জগতে জীবনের সংগ্রামে বহুবিধ কাজের সাথে নিজেকে যুক্ত করতে হয়, সেখানে যেমন কৃতকার্যতা আছে ঠিক তেমনি না পারার গ্নানিও আছে। দিনের শেষে ...