পোস্টগুলি

8. Che Guevara- the revolutionary Icon all the time (part I)

ছবি
চে গুয়েভারা  দা রেভলিউশনারী আইকন অল  দ্যা  টাইম ।। ১থম  পর্ব  আত্মকেন্দ্রিকতা অপরাধের নামান্তর।    ১৯২৮ সালে  আর্জেন্টিনায়  মধ্যবিত্ত  পরিবারে জন্ম নিল  এক শিশু, সে ধীরে ধীরে  বড় হয়ে উঠল  এক বামপন্থী ঘরানায়। গতানুগতিক জীবন তাকে কখনই  তাকে আকৃষ্ট করতে পারেনি।   বহুমুখী পাঠ তাকে অনন্ত জিজ্ঞাসু করে তুলেছিল; তত্ত্ব আর বাস্তবের মধ্যে সঠিক ব্যবধান কতটা খুঁজতে?  সংকীর্ণ  চার দেওয়ালের মধ্যে প্রশ্নের উত্তর  পাওয়া যাবেনা, তাই এই বিশাল আকাশের নিচে তার সেই অসীম প্রশ্নের মীমাংসা খুঁজে নেওয়ার চেষ্টা চালাল।   তিনি দেখলেন বলিভিয়ার টিন খনির শ্রমিকের সাথে চিলির তামা খনির শ্রমিকের কান্নার আওয়াজের কোন প্রভেদ নেই।  কিউবার আখক্ষেতের চাষির আর্তনাদের প্রতিধ্বনি  ব্রাজিলের কফি চাষীর বুকে কান পাতলে শোনা যায়।   এই মহাদেশের বাতাসে উড়ে বেড়ানো টুকরো টুকরো সংগৃহিত কোলাজ গুলি একত্রে সাজিয়ে নিয়ে তিনি দেখলেন যে এই মহা...

7. A story of Eternal Love -বন ও বিতান

ছবি
  বন ও বিতান আবহমান কাল জুড়ে  ভাঙ্গা আর গড়ার  খেলা   প্রকৃতির সংসারের এক অপরিবর্তনীয় ব্যতিক্রমের  উজ্জ্বলতম নিদর্শন। কোন এক অতলান্তে  প্রকৃতি  শুরু করে ছিল  তার এই পরিক্রমা  তা  বিশ্ব  সংসারের বহু পরিবর্তনের মধ্যে সে একই গতিতে প্রবাহমান। প্রাণী  জগতেও  হয়নি তার  এ নিয়মের  ব্যত্যায়। এই বর্ণময় জগতে একদিন  বীজ থেকে অঙ্কুরিত প্রাণ  আলো , বাতাস, জলের সংস্পর্শে এসে  সে আকাশপানে চেয়ে শির উঁচু করে বিশ্বের  কাছে জাহির করে তার অস্তিত্বকে। একে একে   আসে  ঋতুরা,  চলে যাওয়া শূন্যতাকে  নতুনের  আগমনে তাকে ভরিয়ে তোলে,   বিরামহীন ভাবে চলে তার আসা-যাওয়া।  প্রকৃতির স্বাভাবিক নিয়মের  মধ্যে বেড়ে উঠে তার স্নেহধন্য কুশি-লবেরা , ঋতু প্রবাহের  সাথে একাত্ম হয়ে তারা বড় হয়ে উঠে। কালের সাথে তাল মিলিয়ে চলতে চলতে একদিন  জীবনকে নাড়া দেয় ঋতুরাজ বসন্ত। তার আগমনে  দেহ-ম...

6. আত্মত্যাগ কখন ও কখন ও আত্মহত্যার সামিল হয়।

ছবি
 আত্মত্যাগ কখন ও কখন ও  আত্মহত্যার সামিল হয়। স্বাধীনতা পরবর্তী ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা     নকশাল     বাড়ির আন্দোলন।   রোমান্টিকতায় , নিষ্ঠায় , স্বার্থহীনতার আদর্শে ভারতের   ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে। আন্দোলনের অভিমুখ সঠিক বা বেঠিক যাই হোক না কেন , তবুও সেটা বর্তমান     রাজনীতির     অনুজ্জ্বল     চেহারার থেকে    শত     যোজন   দূরে ছিল এবং আগামী দিনে তা দৃষ্টান্ত হিসাবে থাকবে।         এই আন্দোলনের শুরু হয়েছিল উত্তর বাংলার প্রত্যন্ত গ্রাম নকশাল বাড়ি অঞ্চলে , তাই সেই আন্দোলন নকশাল আন্দোলন নাম খ্যাত। এর ব্যাপ্তি পরবর্তী সময় পশ্চিমবাংলার সীমারেখাকে অতিক্রম করে ওড়িশা , ছত্রিশগড় , অন্ধ্রপ্রদেশ - এ বিস্তার লাভ করে। ২০১৭ সালের মে মাসে তার ৫০ বছর পূর্ণ হল।   ১৯৭০ সাল , গ্রাম বাংলা ও শহরের দেওয়ালে শোভা পাচ্ছিল ' চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান ' , ' পার্লামেন্ট...