মহাভারতের যাজ্ঞসেনী- ৪২তম অধ্যায় || (১০৫) Searching for hidden Truth (10)

 মহাভারতের যাজ্ঞসেনী- ৪২তম  অধ্যায়  ||  (১০৫)

Searching for hidden Truth (10) 

বাইরে খুঁজে কিছু লাভ নেই, মনের দেশের  গহন প্রদেশে শান্তির বাস, ওখানে গেলে সব প্রশ্নের উত্তর মিলে যাবে। ছোট্ট একটা প্রেসক্রিপশন, যাতে লেখা ছিল প্রবৃত্তি থেকে নিবৃত্তি লক্ষণ ধর্মের রাস্তায় হাঁটার অভ্যাস করলে এই রোগের উপশম হবে। 

গত সংখ্যার পর........



লালন ফকির সেই দর্শনের কথা তার গানে বলে গেছেন   ......

মন তুই রইলি খাঁচার আশে , খাঁচা যে তো কাঁচা বাঁশের 
কোনদিন খাঁচা পড়বে   খসে লালন ফকির কয়। 

মন যে মানে না, তার রাজ্যে প্রবৃত্তি যে রাজা আর তাকে পেতে কোনো কষ্ট হয়না। মন এই ভাবনা থেকে নিজেকে মুক্ত করতে পারেনা, শুধু খাঁচার অর্থাৎ দেহের মধ্যে দিয়ে মনের তৃপ্তি , সেই চিন্তায় ব্যস্ত।  যে দেহ নিয়ে মানুষের মিথ্যা  অহংকার, সে তো কাঁচা বাঁশের তৈরী, যে কোন সময়ে ভেঙ্গে পড়তে পারে।  এই অবুঝ মন আত্মদর্শন করতে দিচ্ছে না। সেই  পথে হাটতে গেলে অনেক কিছুকে ত্যাগ করতে হয় তবেই পরমাত্মা বা পরম ব্রহ্ম-এর  সাথে পরিচয় হয়। 

প্রশ্ন : পরমাত্মাকে জানার উপায় কি ? 

উত্তর : প্রথমেই সত্য ও মিথ্যার মধ্যে প্রভেদটা অনুধাবন করতে হবে। যে অনন্ত, যে কোন অবস্থায় বাধা প্রাপ্ত হয় না, যার কোন পরিবর্তন হয় না তাই ই সত্য।  আর যে সীমিত এবং পদে পদে বাধার সম্মুখীন হয় তাহাই মিথ্যা। 

আত্মা বা পরমাত্মা জ্ঞানস্বরূপ , সে সূর্যের আলোর ন্যায় প্রকাশিত। শাস্ত্র জড়, আত্মার প্রকাশেই শাস্ত্রের প্রকাশ। 

'বৃহ ' ধাতু থেকে 'ব্রহ্ম' শব্দটি এসেছে।  'বৃহ' ধাতুর অর্থ হচ্ছে বড়, ব্যাপক, সর্বাপেক্ষা বড়, কোন রকম বাধা বিঘ্ন রোহিত, তাই তাকে 'ব্রহ্ম' বলা হয়। সব দোষ থেকে সে মুক্ত তাই সে শুদ্ধ , জড়ের বিপরীতে আছে বলে সে নিত্য বুদ্ধ এবং অসীম বলেই সে নিত্য মুক্ত। 

অসংখ্য জল পূর্ণ পাত্র ইতস্তত ছড়িয়ে আছে , আকাশে সূর্য উঠেছে, তার আলোর প্রতিবিম্ব সেই জলপূর্ণ পাত্রের উপর গিয়ে যেমন পরে, ঠিক তেমনি ব্রহ্মও  জীবের অন্তকরণ ও বুদ্ধির দর্পনে প্রতিফলিত হয়ে থাকে। এই প্রতিবিম্বই জীব। 

সূর্য্যের এই প্রতিবিম্বকে ব্রহ্ম-এর প্রতিবিম্ব হিসাবে ভাবাটা ভুল। পরমব্রহ্মর জীবভাব আর তার ঈশ্বরভাব এসবই মায়ার প্রভাবে প্রভাবিত দৃশ্যপট মাত্র। প্রভেদ যেটা আছে সেটা হল পরমব্রহ্ম হচ্ছেন নিয়ন্তা আর জীব তার নিয়মের অনুসরণকারী। মায়া  পরমব্রহ্মর বশ আর জীব মায়ার বশ। 


ক্ৰমশঃ 

ব্লগার -রবীন মজুমদার   

  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩৬৬ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১৩)

৩৬৪ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১১)

৩৬৫ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১২)