মহাভারতের যাজ্ঞসেনী- ৩৮তম অধ্যায় || (১০১) Searching for hidden Truth (6)

 মহাভারতের যাজ্ঞসেনী- ৩৮তম  অধ্যায়  ||  (১০১)

Searching for hidden Truth (6) 

গত সংখ্যার পর........

মানুষের শরীর যেমন রোগগ্রস্ত হয় তখন তার চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে , মানুষের শরীর সংক্রান্ত বিষয় হল স্থুল শরীরের বিষয়বস্তু। ঠিক তেমনি মন অর্থাৎ সুক্ষ শরীরে ব্যাধির প্রকোপটা আরও গম্ভীর। আপাতদৃষ্টিতে মন রোগাতুর ব্যক্তি রোগগ্রস্ত হলেও তার কারন নির্ণয় করা বড্ড জটিল কাজ।  

এই রোগের বিশেষত্ব হলো, কোন লক্ষন ছাড়াই মানুষের মনের জগৎকে অধিকার করে বসে। মানুষ নিজেই জানেনা সে রোগে আক্রান্ত। কেননা, কঠিন বিকার (সত্যবস্তুকে আড়াল করে বুদ্ধিকে  অজ্ঞানের  আবরণ দিয়ে ঢেকে রাখে ) তাকে আচ্ছন্ন করে থাকে , ভালো-মন্দের বোধটাও সে হারিয়ে ফেলে। 

কোন সময়ে বুঝতে পারে তার রোগে আক্রান্ত ?

- বিকার যখন বিদায় নেয় ঠিক তখন সে বুঝতে পারে যে সে অসুস্থ। 

এই রোগের লক্ষণগুলি কি ?

- ক্ষনিকের আশা, ক্ষনিকের ব্যাথা।  মনের উপরে ভেসে থাকা তরঙ্গের বারংবার আঘাত আর সেই কারণে মানসিক চঞ্চলতা এই রোগের প্রাথমিক কারন। মাঝে মাঝে মন কেঁদে উঠে তার প্রতিক্রিয়া দেয় আর  বলে     " আমি ভালো নেই "।

রোগাক্রান্ত হবার প্রক্রিয়াটা কি ?

- যখন মানুষ জেগে থাকে তখন ইন্দ্রিয়গুলি অনবরত ভোগ আর কামনায় ব্যস্ত থাকে।  দিনের শেষে স্থুল শরীর অপরিমিত কামনা আর বাসনাকে সঙ্গে নিয়ে বিশ্রামে যায়। চোখের ফ্রন্ট এন্ডের পাতাগুলি স্তব্ধ হয়ে গেলেও চোখের পিছনের রেপিড আই মুভমেন্ট (REM) চলতে থাকে।  একসময়ে REM-এর অবসরে স্বপ্ন এসে ভিড় করে। প্রথমে আসে কারেন্ট স্টেটাস অর্থাৎ আজকের দিনের কামনা বাসনার ইচ্ছাগুলি, তারা চলে গেলেই প্রবেশ করে বিগত  দিনগুলির অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির জন্য ওষ্ঠাগত প্রাণের ছটফটানি। সব   সাকসেসফুল  বাসনার   জন্য একরাশ আনন্দ আর অসফলতার জন্য অপরিসীম বেদনা। নিন্দার জন্য থাকে একরাশ রাগ আর প্রশংসার জন্য থাকে  অপরিসীম আনন্দের অনুভূতি।  মাঝে মাঝে আত্মবিলাপ শোনা যায়, যেমন, " সংসারের জন্য সারা জীবন কত আত্মদান করলাম তার বিনিময়ে সংসার তাকে কিছুই দিল না "- এই ধরনের মন্তব্য। ধীরে ধীরে মানুষ জীবনের শেষ প্রান্তে এসে জীবনের মূল্যায়ন করে বলে -" আহা ! এই জগৎটাকে একটু উন্নত করতে পারলাম না"। 

তাই মান্ডুক্যোপনিষদ বলছে, সবরকমের দুঃখকে যে অতিক্রম করতে পারেনি সেই মানুষেরা ভবরোগাতুর। 

ক্ৰমশঃ 

ব্লগার -রবীন মজুমদার 

  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩৬৬ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১৩)

৩৬৪ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১১)

৩৬৫ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১২)