(২৮০) দম্ভের দাম্ভিকতা -

(২৮০) দম্ভের দাম্ভিকতা - 


যে দম্ভে বিশ্ব শক্তিরা জর্জরিত, সেই দম্ভে আমাদের দেশ ও প্রদেশের রাজারাও কলুষিত। এ এক অদ্ভুত ভাইরাস।  এই ভাইরাসে প্রায় আমরা  সবাই নিজ নিজ বৃত্তে কমবেশি আক্রান্ত। দাম্ভিকতা প্রকাশের উপযুক্ত পরিবেশ পেলেই আস্তিন থেকে ভাইরাসের বটিকা খুলে পরিবেশন করার লোভ সামলাতে পারিনা।


 আত্মানুসন্ধান করলেই এই বক্তব্যের সারবত্তা উপলদ্ধি করা যাবে।   যদি বৈদিক যুগে এ ঘটনা ঘটতো, তাহলে ঋষিবরেরা নির্ধিধায় বলতেন,  এরা বড্ড ইন্দ্রিয়ের দোষে দূষিত।  অর্থাৎ, তমগুনের তেজে  সমগ্র বিশ্ব ঝলসে যাচ্ছে, এদের একমাত্র ঔষধ নিরন্তর সাধনার মাধ্যমে আত্মানুসন্ধান। বস্তু নির্ভর পৃথিবীতে বাহ্যিক দিকের প্রতি এতোই নজর রাখতে হচ্ছে, যে দুদন্ড বসে নিজের অন্দরে   যে  নজর দেব, তার উপায় নেই। 


আমরা ভালো কিংবা খারাপ, যেকোন একটা শব্দে ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করি।  একবার ভাবিনা এক দেশ বিদেশের রাজ্-রাজারা কি অসম্ভব একটা রোগে আক্রান্ত। রাজাদের কোথায়ও প্রজারা মাথা না হেলালেই তারা সেই ব্যক্তি বা রাষ্ট্র কে শত্রু বলে ভাবে। আর যেই না শত্রু বলে ভাবে, তখনিই তাকে ধংস করার পরিকল্পনা করতে করতে সারাটা জীবন একধরনের অসুস্থতায় দিন কাটায়। পরিপার্শিক  দৃশ্যপটগুলি  শত্রুতার রঙে সেজে ওঠে। আজ যেটা বলে, কাল সেটা ভুলে যায়। এমন এমন ফাঁদ পাততে যায়, সেই-ই  আবার জাল হয়ে নিজেকে পেঁচিয়ে ধরে। 

আমার শরীরে অপরকে শত্রু ভাবার শ্লেষা যদি জন্মায় তবে সব সময় তাকে তো বিতরণ  করা যায় না, ফলত   সে তখন অমর অঙ্কুরে আমারই মধ্যে বিস্তারিত হয়। তখন নিজেকে কষ্ট পাওয়া ছাড়া কোন গত্যান্তর থাকে না। সর্ব শক্তিমান হিটলারকে একদিন গোপনে আত্মহত্যা করতে হয়েছিল। আবার শরীরের প্রতি আঁচ  না লাগিয়ে আত্মহত্যা করা যায়, সেটা আরো মর্মান্তিক, তা হলো আত্মার অপমৃত্যু। আসলে, যেটা আমার নয়, তাকে নিজের ভাবা থেকেই রোগের সূত্রপাত। 

ব্লগার -রবীন মজুমদার 
তারিখ -২৩/০৬/২৫
ভালো লাগলে পরিচিতদের কাছে  শেয়ার করুন। খারাপ লাগলে ইগনোর করুন। 
rabinujaan.blogspot.com ক্লিক করে যে কোন সার্চ ইঞ্জিন থেকে অন্যান্য ব্লগগুলি পড়া যাবে। 

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
খুব ভাল লাগল

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩৬৬ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১৩)

৩৬৪ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১১)

৩৬৫ কেন আজ স্বামীজিকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আছে - (১২)