পোস্টগুলি

25 মহাভারতের রাজনীতি ও নারীদের নীরব বলিদান -দ্বিতীয় পর্ব

  মহাভারতের রাজনীতি ও  নারীদের নীরব বলিদান  -দ্বিতীয়  পর্ব    কাব্য যখন বহু  বাধা বিঘ্নকে অতিক্রম করে এক  সামাজিক দর্পনের চেহারা নেয় , তখন সে  পায়  মহাকাব্যের শিরোপা । অর্থ শাস্ত্র , ধর্ম শাস্ত্র  ,কাম শাস্ত্র  ও মোক্ষ শাস্ত্রের   মেল  বন্ধন  মহাভারতকে দেশ,  সময়, কালকে অতিক্রম করে সাহিত্যের   আঙ্গিনায়  শ্রেষ্ঠতার  আসনে প্রতিষ্ঠিত করেছে । গতানুগতিক রাজতান্ত্রিক শাসনব্যবস্থায় পূর্বসূরির অবর্তমানে উত্তরসূরিই  রাজ সিংহাসনের দাবিদার হয়।  সবই ঠিক মতো চলছিল। মহারাজ শান্তুনুর অবর্তমানে এবং  ভীষ্মের সিংহাসনে না বসার প্রতিজ্ঞায়, সত্যবতীর  জেষ্ঠ্য পুত্র চিত্রাঙ্গদ হস্তিনাপুরের সিংহাসনে আসীন হয়ে ছিলেন।   ভাগ্যের কি নিদারুন পরিহাস শান্তনুর বিধবা স্ত্রী  সত্যবতীর একে একে সব পুত্র চলে গেলেন প্রথমে  জ্যেষ্ঠ পুত্র  চিত্রাঙ্গদ গন্ধর্বদের সাথে যুদ্ধে নিহত হলেন। হস্তিনাপুর রাজ সিংহাসনে উপবিষ্ট হলেন কনিষ্ঠ্যপুত্র  বিচিত্রবীর্...

24 নারদের মর্ত্যে ভ্রমণ - দশম সংখ্যা

ছবি
  নারদের মর্ত্যে ভ্রমণ - দশম সংখ্যা  Orderly personality  [ বিশাল কনফারেন্স রুম - উপস্থিত দেবরাজ ইন্দ্র , অগ্নিদেব,ম্যাডাম সরস্বতী ,বেদব্যাস , ঋষি যাজ্ঞবল্ক , বিশ্বামিত্র  মুনি, বাল্মীকি মুনি , নারদ এবং  অধীর বাবু- এজেন্ডার সিডিউল অনুযায়ী চতুর্থ পর্বের  মানসিক স্বাস্থ্যের  অসমাপ্ত  রিপোর্টিং ]  দেবরাজ ইন্দ্র : উপস্থিত সব সন্মানীয় দেবতা এবং ঋষিগণের সামনে আমি একটা প্রস্তাব দিচ্ছি যে একটা এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং ডেকে আমাদের একমাত্র নির্ভর যোগ্য এবং করিৎকর্মা সহকর্মী মিঃ নারদকে "স্বর্গশ্রী " উপাধি দিয়ে ভূষিত করা হোক।  মি: নারদ শুরু করুন।  ( একযোগে সবাই দেবরাজের প্রস্তাবে সম্মতি দিলেন ) নারদ : সরি স্যার,  আমরা মাঝখানে অন্যান্য টপিককে টেনে নিয়ে এসে সময় এবং রিপোর্টিংয়ের  ধারাবাহিকতাকে নষ্ট করেছি।  যাই হোক, মানসিক স্বাস্থ্যে ভীষণ গুরুত্ব পূর্ন সাবজেক্ট। এখানে উপস্থিত আছেন কৃষ্ণ দ্বৈপায়ণ ব্যাসদেব, তিনি পরে এই সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু একটু মনে করিয়ে দিতে চাই। এই বেদ ভূমিতে পরম পূজনীয়...

23 একটা জাতীয় নায়ক আর এক মুঠো ভাত ।।

ছবি
 একটা জাতীয় নায়ক আর এক মুঠো ভাত ।। খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে থেকে এই ভারতের মাটি উর্ব্বর হয়েছে বহু মহাপুরুষের আবির্ভাবে। ইদানিং কালে, ঠিক প্রাক স্বাধীনতার সময় এক ঝাঁক মনীষী এসে সমৃদ্ধ করেছে ভারতবর্ষকে। ভারতের ঘোষিত স্বাধীনতার ৭৪ বছর পার হয়ে গেছে।  এমন একটা মানুষ খুঁজে পেলাম না যাকে  আমরা  বহুদিনের ফাঁকা থাকা নায়কের আসনটিতে বসাব ।    তাহলে কি আমরা ধরে নেব, উদ্দেশ্য  ছাড়া সৃষ্টি হয়না। ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ১৪৮৬ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম গ্রহণ করেছিলেন এমন এক সময়ে যখন মানবধর্ম সংকটে পরে গিয়েছিল। তার পর বহু বছর পার হয়ে গেছে , যখন পলাশীর প্রান্তরে সিরাজের পতনের মধ্যে দিয়ে সূচিত হোল এক নতুন ইতিহাস।  ধর্ষিত হোল মানুষের অধিকার , বিপন্ন হল বর্ষ প্রাচীন সংস্কৃতি তখন সেই আঘাত থেকে ভারতভূমিকে রক্ষা করতে একে একে মহামানবদের আবির্ভাব হল। তারা  ভিন্ন ভিন্ন ক্ষেত্রে স্বকীয় প্রতিভায় ভাস্বর ।  "দেশপ্রেম"  বলে একটা শব্দ প্রতিনিয়ত চর্চিত হতে শুরু করল।  ভারতীয়রা আগে তার নাম শুনেছিল, এখন হাতে...

22 নারদের মর্ত্যে ভ্রমণ - নবম সংখ্যা

 নারদের মর্ত্যে ভ্রমণ - নবম সংখ্যা  এই পর্বে  থাকছে ০০০০০ পাঠকের মতামত  ও তার সম্ভাব্য উত্তর - বহু মন্তব্যের উত্তর এক সংখ্যায় দেয়া সম্ভব হচ্ছেনা, তাই এক এক করে উত্তর দেবার চেষ্টা  করছি  ।  অবশ্যই, প্রত্যেকের প্রশ্ন এক নয় , সবই " ওপেন এন্ডেড কোয়েশ্চেন "  বক্তব্যের আবেদন যেখানে এক, সেখানে সেই সব প্রশ্নকে বক্তব্যের ভাবের সামঞ্জস  অনুযায়ী  কোডিং করে কমন প্রশ্ন  হিসাবে সাজিয়ে  নিয়ে উত্তর দেবার চেষ্টা করা হচ্ছে।  কিছু পাঠক জানতে চেয়েছেন - ১)      এই ভারতবর্ষ তথা পৃথিবীতে কি এমন সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে, যার   জন্য গোটা ব্যাপারটিকে বর্ণনা করার জন্য স্বর্গ , বেদ ও ভারতীয় পুরান থেকে নারদ নামক চরিত্র ও অন্যান্য দেব দেবীকে টেনে এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা হচ্ছে।  আমাদের সঠিক উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন। আর প্রত্যেক দেবতার নিজস্ব কতগুলি পকেট এই বিশ্বে আছে।  অজান্তে তাদেরকে আঘাত দিচ্ছেন না তো ? ---- এর  মধ্যে অনেক প্রশ্ন লুকিয়ে আছে। তাই উত্তর দেবার সময় আলাদা আলাদা করে দিতে ...

21 নারদের মর্ত্যে ভ্রমণ - অষ্টম সংখ্যা

 নারদের মর্ত্যে ভ্রমণ - অষ্টম সংখ্যা  [   কনফারেন্স রুম - উপস্থিত দেবরাজ ইন্দ্র , অগ্নিদেব, ম্যাডাম সরস্বতী ,বেদব্যাস , ঋষি যাজ্ঞবল্ক ,  নারদ এবং  অধীর বাবু- এজেন্ডার সিডিউল অনুযায়ী চতুর্থ পর্বের  মানসিক স্বাস্থ্যের  অসমাপ্ত  রিপোর্টিং  ]  [ কোন ভূমিকা না করে নারদ শুরু করলেন। চতুর্থ  অধ্যায়ের পর থেকে। ....  ] নারদ: (ইন্দ্রের উদ্দেশে ) স্যার , এটাই বাকি ছিল মানুষের বায়োলজি আর সাইকোলজি বুঝার।  এতো বোঝার থেকে " আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে,   জানিনা আজকে শেষ করতে পারবো কিনা ?" আজকের রিপোর্টিং  সাধারণ ভাবে ব্যক্তিত্ব বলতে কি বুঝায় ?  (মূল প্রসঙ্গে না গিয়ে নারদ বলতে শুরু করলেন ) --দেহ আর মন যেন রাধা  আর কৃষ্ণ।  একে অপরকে ছাড়া থাকতেই পারেনা। একজন যদি দেহ হয় অন্যজন হয় মন , সে যদি মন হয় তাহলে অন্যজন হয় তার চেতনা।   প্রথমেই বলি এই মানুষ নামক প্রাণীটা বড়োই চালাক। ওই শরীরটা সৃষ্টিকর্তা কি ভাবে বানিয়েছেন তার রহস্যটা তো যে কোনদিন হাটে হাড়ি ভেঙ্গে দেবে। খালি অহংকারের ডোজটা...

20 নারদের মর্ত্যে ভ্রমণ - সপ্তম অধ্যায়

 নারদের মর্ত্যে ভ্রমণ - সপ্তম অধ্যায়   কয়েকজন পাঠক দ্বিতীয়  এবং ষষ্ঠ অধ্যায়ে উল্লিখিত    স্বতঃ,  রজ , তম এই শব্দ গুলির অর্থ কি-জানতে চেয়েছেন।      এককথায় বলতে গেলে  সত্ত্ব মানে ধর্মজ্ঞান।  রজঃ মানে রাজসিক অর্থাৎ অহংকার।  তম মানে তামসিক অর্থাৎ অন্ধকার।  এই তিনটি গুনের বর্ণনা গীতায় এবং কথামৃততে পাওয়া যায়।  . সত্ত্ব, রজঃ এবং তম এই তিনটি ভিন্ন প্রকৃতির উপাদান দিয়ে এই বিশ্ব প্রকৃতি তার  সৃষ্টির কাজকে অব্যাহত রাখে। মানুষ অবশ্যিই এই প্রকৃতির এক  অনন্য সৃষ্টি।  যখন এই বিশ্ব মানুষের  অস্তিত্বকে আঁচল পেতে গ্রহণ করে নেয়, তখন তার দেহের  সাথে যত্ন করে এই তিনটি উপাদান তার অন্তঃকরনে প্রোথিত করে। নতুন শিশুর ধীরে ধীরে পূর্ন মাত্রায়  বিকাশের সাথে তার গুণগুলি প্রকাশিত হয়ে প্রমান করে যে ,সে কোন গুনটির বাহক ।   সত্ত্বঃ - এই শব্দটির উৎপত্তি "সৎ"  নামক শব্দ  থেকে।  সৎ শব্দের অর্থ হল সাধু  অর্থাৎ যে জীবনে চলার পথে সত্যকে ,ন্যায়কে  এব...

19 নারদের মর্ত্যে ভ্রমণ - ষষ্ঠ সংখ্যা

 নারদের মর্ত্যে ভ্রমণ - ষষ্ঠ সংখ্যা  [ বিশাল কনফারেন্স রুম - উপস্থিত দেবরাজ ইন্দ্র , অগ্নিদেব,ম্যাডাম সরস্বতী ,বেদব্যাস , ঋষি যাজ্ঞবল্ক , বিশ্বামিত্র  মুনি, বাল্মীকি মুনি , নারদ এবং  অধীর বাবু- এজেন্ডার সিডিউল অনুযায়ী চতুর্থ পর্বের  মানসিক স্বাস্থ্যের  অসমাপ্ত  রিপোর্টিংয়ের উপর আলোচনা  ]  ইন্দ্র : মিঃ  নারদ আপনি তো আমাদের "বর্ডারলাইন পার্সোনালিটি ডিসর্ডার " -এই সাবজেক্টটা  মোটামুটি ভালোই ব্রিফ করলেন।  আপনি তাহলে  নিশ্চই জানেন, "অর্ডারলী পার্সোনালিটি কি ?"- সরি মিঃ নারদ, আগে কোনদিন কাউকে প্রশ্ন করিনি, আজকাল উপরে গিয়ে বহু না জানা প্রশ্নের সম্মুখীন হতে হয়।  তাই আগে থেকে সব জেনে নেওয়াটা ভালো। আচ্ছা  ঠিক আছে শুরু করুন।  [ 💢   💢 💢  ইন্দ্র মনে মনে ভাবছে ,  আগে তো বেশ ছিলাম, মাল খেতাম , মেনকাদের বেলি ডান্স দেখতাম , তাদের গায়ে মাথায় হাত বোলাতাম আর  সুন্দরী মহিলা দেখলেই  তো  কথাই নেই , ছলে বলে কৌশলে হাতিয়ে নিতাম।    মর্ত্যে গিয়ে বহুবার অ্যাকশন কর...